FREQUENTLY ASKED QUESTIONS
By Our Visa Consultant | আপনার সফল যাত্রার বিশ্বস্ত গাইড
Our Visa Consultant কী ধরনের সার্ভিস প্রদান করে?
আমরা একটি প্রফেশনাল ট্রাভেল ও ভিসা কনসালটেন্সি সার্ভিস। আমাদের মূল কাজ হলো আপনার বিদেশ যাত্রাকে সহজ ও ঝুঁকিমুক্ত করা।
- Tourist Visa Processing
- Air Ticketing Services
- Hotel Reservation
- Expert Visa Guidelines
সবকিছু আমাদের Our Expert Team দ্বারা পরিচালিত হয়।
আপনাদের কি ফিজিক্যাল অফিস আছে?
হ্যাঁ। সরাসরি কথা বলার মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করতে ঢাকায় আমাদের নিজস্ব অফিস রয়েছে।
A-57/1, Kazi Tower, Kuril Chowrasta,
Pragati Sarani, Vatara, Dhaka, Bangladesh.
Tourist Visa কী?
ভ্রমণ বা পরিবার ভিজিটের অনুমতি। মনে রাখবেন, এই ভিসা দিয়ে কাজ বা ব্যবসা করা যায় না।
কারা আবেদন করতে পারবেন?
চাকরিজীবী, ব্যবসায়ী, ছাত্র, গৃহিণী ও অবসরপ্রাপ্ত ব্যক্তিরা। প্রোফাইল অনুযায়ী ডকুমেন্ট যাচাই করে আমাদের টিম।
Tourist Visa দিয়ে কী করা যাবে না?
- চাকরি করা যাবে না
- ব্যবসা করা যাবে না
- মেয়াদ অতিক্রম করা নিষিদ্ধ
- পড়াশোনা করা যাবে না
Invitation Letter কি প্রয়োজন?
এটি সবক্ষেত্রে বাধ্যতামূলক নয়। আত্মীয় বা বন্ধু ভিজিট করতে চাইলে এটি ফাইলকে শক্তিশালী করে।
Our Expert Team আপনার কেস যাচাই করে এটি প্রয়োজন হবে কিনা তা জানিয়ে দেবে।
Invitation থাকলে কি Hotel লাগবে?
সবসময় না। তবে অনেক Embassy এটি প্রমাণ হিসেবে চাইতে পারে। আমাদের টিম কেস অনুযায়ী সিদ্ধান্ত নেয়।
Invitation Letter কে দিতে পারে?
বিদেশে বসবাসরত আত্মীয়, বন্ধু বা বৈধ রেসিডেন্স স্ট্যাটাসধারী ব্যক্তি এটি দিতে পারেন।
Fake Invitation Letter দিলে কী হবে?
ভুল বা জাল ডকুমেন্ট দিলে ভিসা সরাসরি Reject হতে পারে। আমরা কখনো কোনো Fake ডকুমেন্ট সাপোর্ট করি না।
ভিসার আগে টিকিট কাটা কি নিরাপদ?
সবসময় না। ভিসা পেন্ডিং থাকলে আমরা Visa-friendly reservation সাজেস্ট করি।
Hotel Reservation কি বাধ্যতামূলক?
বেশিরভাগ ট্যুরিস্ট ভিসার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার থাকার প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়।
আপনারা কি Fake / Dummy ডকুমেন্ট তৈরি করেন?
না। আমরা শুধুমাত্র Embassy-accepted এবং Verifiable ডকুমেন্ট ব্যবহার করি। কোনো প্রকার জালিয়াতি আমাদের এখানে হয় না।
ভিসা পেতে কত সময় লাগে?
দেশ অনুযায়ী ভিন্ন হয়। সাধারণত ৭–৩০ Working Days সময় লাগতে পারে।
Reject হলে কি আবার আবেদন করা যায়?
হ্যাঁ। আমরা প্রথমে কারণ বিশ্লেষণ করি এবং নতুন Strategy অনুযায়ী পুনরায় আবেদনের গাইডলাইন দিই।
Visa পাওয়ার কোনো গ্যারান্টি কি দেন?
না। Visa approval সম্পূর্ণভাবে Embassy-এর সিদ্ধান্ত। কোনো এজেন্সি আইনগতভাবে Visa Guarantee দিতে পারে না।
আপনাদের সার্ভিস চার্জ কত?
চার্জ নির্ভর করে দেশ ও সার্ভিসের ধরণের ওপর। সঠিক চার্জ জানতে আমাদের WhatsApp-এ নক দিন।
কিভাবে যোগাযোগ করবো?
সবচেয়ে সহজ উপায় হলো WhatsApp অথবা সরাসরি আমাদের অফিসে এসে কনসালটেশন নেওয়া।
Our Visa Consultant কেন অন্যদের থেকে আলাদা?
আমরা বিশ্বাস করি স্বচ্ছতায়। আমাদের টিম প্রতিটি ফাইলকে নিজের মনে করে প্রসেস করে।
- Honest Assessment (সঠিক মূল্যায়ন)
- No Fake Promises (মিথ্যা প্রতিশ্রুতি নেই)
- Country-wise Strategy (দেশের ধরন অনুযায়ী পরিকল্পনা)
- After-submission Support (আবেদনের পরেও সহায়তা)